স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার নিশ্চয়তায় কুমিল্লা পিপলস্ হসপিটাল সর্বদা আপনার পাশে।
September 13, 2025
Events
কুমিল্লা পিপলস্ হসপিটাল এর ২০২৫ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পিপলস্ হসপিটালের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী মেহদী (খোকন)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - কুমিল্লা পিপলস্ হসপিটাল এর সম্মানিত উপদেষ্টা অধ্যাপক জনাব ডা. খালেদ মাহমুদ, অধ্যাপক জনাব ডা. এ.বি.এম মোস্তফা ও
সহযোগী অধ্যাপক জনাব ডা. চিন্ময় কুমার সাহা। ব্যবস্থাপনা পরিচালক সহকারী অধ্যাপক জনাব ডা. মো. কামরুল ইসলাম মামুন, ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল, অর্থ পরিচালক সহযোগী অধ্যাপক জনাব ডা. কাউছার হামিদ সহ সহ হসপিটালের সকল পরিচালক ও শেয়ারহোল্ডার বৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন হসপিটালের সম্মানিত ম্যানেজার জনাব এ.আর মো. মানিক সরকার।
অনুষ্ঠানের কার্যক্রম - ৪ঠা জানুয়ারি ২০২৫ রোজ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত হসপিটাল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও মোনাজাত এর মাধ্যমে হসপিটালের সার্বিক উন্নতি কামনা করা হয়।
উদ্ভোধনী বক্তব্যে কথা বলেন ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল।
হসপিটালের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে সকলের উদ্দেশ্য কথা বলেন হসপিটালের অর্থ পরিচালক সহযোগী অধ্যাপক জনাব ডা. কাউছার হামিদ।
হসপিটালের ভবিষ্যত পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত কথা বলেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সহকারী অধ্যাপক জনাব ডা. মো. কামরুল ইসলাম মামুন।
সমাপনী বক্তব্যের পূর্বে হসপিটালের ওয়েবসাইট www.cumillapeopleshospital.com উদ্ভোধন করেন হসপিটালের উপদেষ্টবৃন্দ এবং তারা হসপিটালের ভবিষ্যত কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও হসপিটালের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী মেহদী (খোকন) জানান হসপিটালের উন্নয়ন মূলক ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সবার পাশে থাকবেন এবং সকলকে পাশে থাকার আহবান করেন।